Search This Blog

Showing posts with label প্রাত্যহিক চা পানের গুণ. Show all posts
Showing posts with label প্রাত্যহিক চা পানের গুণ. Show all posts

Tuesday, April 26, 2011

প্রাত্যহিক চা পানের গুণ


জি নিউজ
মানব শরীরে হাইড্রোজেনের চাহিদা মেটাতে প্রতিদিন চার থেকে ছয় কাপ চা এক লিটার পানির সমান কাজ করে৷ যুক্তরাজ্যের গবেষকদের নতুন একটি গবেষণার ফলাফলে কথা বলা হয়েছে৷ ব্রিটেনের পুষ্টিবিষয়ক একটি সাময়িকীতে সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে৷ আগে ধারণা করা হতো, চায়ের ক্যাফেইন জাতীয় উপাদান শরীরে হাইড্রোজেনের ঘাটতিতে ভূমিকা রাখে৷ নতুন গবেষণার ফলে ওই ধারণা ভুল প্রমাণিত হল৷ ২১ জন স্বেচ্ছাসেবককে ২৫০ মিলিলিটারের মগে প্রতিদিন মোট চার মগ চা পান করতে দিয়েছিলেন গবেষকরা৷ চা পানের আগে পরে স্বেচ্ছাসেবকদের রক্তের নমুনা পরীক্ষ করে গবেষকরা নিশ্চিত হন যে, এক লিটার চা শরীরে হাইড্রোজেনের যোগান দিতে সমপরিমাণ পানির কাজ করছে৷ তারা আরও জানিয়েছেন, প্রতিদিনি পরিমাণ চা পান শরীরের কোন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না৷ এছাড়াও নিয়মিত চা পানে হূদরোগের ঝুঁকি বহুলাংশে হ্রাস পায় বলে গবেষণার ফলাফলে দাবি করা হয়েছে৷

m~Z&ª:  দৈনিক যুগান্তর (26/02/2011)